Update আস্সালামু আলাইকুম,সম্মানিত অভিভাবকমন্ডলী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একাডেমির নবসংযোজিত অফিসিয়াল মোবাইল অ্যাপের সকল ফিচার পর্যালোচনা ও ব্যবহার সংক্রান্ত একটি বিশেষ ট্রেইনিং বা ধারণা প্রদানসহ শিক্ষার্থীদের পড়া-লেখার মান উন্নয়ন, নৈতিকতা, শিষ্টাচার, শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববোধ, আনুগত্বশীল ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আগামী ১৯/১০/২০২৬ইং থেকে ২৭/১০/২০২৬ইং পর্যন্ত মোট নয়দিন ব্যাপি ক্লাসভিত্তিক ধারাবাহিকভাবে সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত একাডেমির মিলনায়তনে অভিভাবকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ক্লাস ভিত্তিক আলোচনা সভার সময়সূচি নিম্নে দেওয়া হলো:-১৯/১০/২০২৬ইং রোজ সোমবার- প্লে ও নার্সারী সকল শাখা।২০/১০/২০২৬ইং রোজ মঙ্গলবার- প্রথম শ্রেণি সকল শাখা।২১/১০/২০২৬ইং রোজ বুধবার- দ্বিতীয় শ্রেণি সকল শাখা।২২/১০/২০২৬ইং রোজ বৃহস্পতিবার- তৃতীয় শ্রেণি সকল শাখা।২৪/১০/২০২৬ইং রোজ শনিবার- চতুর্থ শ্রেণি সকল শাখা।২৫/১০/২০২৬ইং রোজ রবিবার- পঞ্চম শ্রেণি সকল শাখা।২৬/১০/২০২৬ইং রোজ সোমবার- ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সকল শাখা।২৭/১০/২০২৬ইং রোজ মঙ্গলবার- অষ্টম থেকে দশম শ্রেণির সকল শাখা।অতএব, উক্ত সভায় আপনারা উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান মতামত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।বিঃদ্রঃ শিক্ষার্থীর পক্ষ থেকে অভিভাবক হিসেবে বাবা অথবা মা যেকোনো একজন অবশ্যই উপস্থিত থাকা বাধ্যতামূলক। আপনাদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাক্ষরের ব্যবস্থা থাকবে।অনুরোধক্রমে,মোঃ আমানুল্লাহপ্রধান শিক্ষককুঞ্জেরহাট ইসলামী একাডেমি
  • Mobile No:09617370370
  • Email:info.islamiacademy2012@gmail.com
#
#

Principal Message

Md. Amanullah

আমাদের স্বপ্ন ও প্রত্যাশা এক যুগেরও বেশি সময় ধরে কুঞ্জেরহাট ইসলামী একাডেমি আদর্শনিষ্ঠ শিক্ষার্থী গড়ে তুলে প্রতিষ্ঠানের সুনাম ও গৌরব অক্ষুণ্ণ রেখে এগিয়ে চলেছে। আমাদের স্বপ্ন, এই একাডেমিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা, যেখান থেকে গড়ে উঠবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃঙ্খল, যোগ্যতাসম্পন্ন ও কর্মমুখী জ্ঞানসমৃদ্ধ শিক্ষার্থী। এসব শিক্ষার্থী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ এবং সর্বোপরি গণমানুষের কল্যাণে অবদান রাখতে পারে, তবেই সার্থক হবে আমাদের সকল আয়োজন ও প্রচেষ্টা। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর প্রযুক্তি বর্তমান যুগের চালিকাশক্তি। তথ্যপ্রযুক্তির এই বৈপ্লবিক যুগে আমাদের প্রতিষ্ঠান ডিজিটালাইজেশনের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমরা বিশ্বাস করি, এই ডিজিটাল সফটওয়্যার ও অ্যাপের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও সুদৃঢ় হবে। দৈনন্দিন শ্রেণি কার্যক্রমে ডিজিটাল মাল্টিমিডিয়ার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি একাডেমির প্রশাসনিক কার্যক্রমও ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হয়েছে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা ঘরে বসেই খুব সহজে প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণির দৈনিক বাড়ির কাজ (হোমওয়ার্ক), নোটিশ, পরীক্ষার প্রবেশপত্র, সকল প্রকার ফি জমা দেওয়ার তথ্য, পরীক্ষার ফলাফল, রুটিন, পাঠ্যসূচি (সিলেবাস) এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে পারবেন। আমরা মনে করি, এটি শিক্ষার্থীদের আধুনিক, তথ্যপ্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি সময়োপযোগী পদক্ষেপ। প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও যুগোপযোগী করে তুলতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। কুঞ্জেরহাট ইসলামী একাডেমির এই উদ্যোগের মাধ্যমে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপকৃত হবেন বলে আমরা আশাবাদী। পরিশেষে, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনসহ সংশ্লিষ্ট সকলকে আমাদের এই অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সেবা গ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক আদর্শ, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম।