About Institute
শিক্ষা মানুষের অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশ ঘটায়। আমাদের লক্ষ্য কেবল পুঁথিগত বিদ্যা দেওয়া নয়, বরং শিক্ষার্থীদের সৎ, সৃজনশীল, মানবিক ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা। একটি আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে আমরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে একদল যোগ্য, দায়িত্বশীল এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে বদ্ধপরিকর। আমাদের এই একাডেমির প্রতিজন শিক্ষক সৃজনশীল, নৈতিক, বিজ্ঞানমনস্ক,উদার ও বাস্তবমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে একদল যোগ্য, দায়িত্বশীল এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ধারাবাহিকতায় এই একাডেমির শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসংখ্য পুরস্কার অর্জন করেছে এবং সকল বোর্ড পরীক্ষায় প্রতি বছর A+ সহ অসংখ্য বৃত্তি অর্জন করেছে। আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো।শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে আমরা একটি আদর্শ ও সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ । আমি বিশ্বাস করি, আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় আমাদের এই একাডেমি সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে।আসুন, আমরা সবাই মিলে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করি।